
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ পৌর এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, জেলা আ.লীগের উপদেষ্টা ইঞ্জি. মো. সফিকুর রহমান। গতকাল মঙ্গলবার হাজীগঞ্জ ডিগ্রী কলেজ মাঠ ও পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের দলীয় কার্যালয়ে এই বস্ত্র বিতরন করেন। এ ছাড়াও তিনি দুই শতাধিক গরিব, অসহায় ও দুস্থ নারীদের কার্ডিগান ও পুরুষদের সুয়েটার বিতরণ করেন।
টোরাগড়স্থ পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের কার্যালয়ে ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পৃথকভাবে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়র সফিকুর রহমান।
৭নং ওয়ার্ড আ.লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শহর আ.লীগের সভাপতিত্ব করেন শহর আ.লীগের সহ-সভাপতি আলহাজ কাজী কবির। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা। হাজীগঞ্জ ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর ১১নং ওয়ার্ড আ.লীগের সভপতি ও পৌর প্যানেল মেয়র-১ মো. শুকু মিয়া। পরিচালনা করেন পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও জেলা আ.লীগের সদস্য হুমায়ুন কবির মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, মাসুদ আলম মজুমদার, মো. সেলিম মিয়া, শহর আ.লীগের সহ-সভাপতি আবু নাসের আদনান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কাসেম মুন্সী, মো. ইলিয়াস আহম্মেদ, ফারুক আহম্মেদ, পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আজহার আলম, ৫নং কাউন্সিলর রিটন চন্দ্র সাহা প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম মজুমদার, ১০নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ক্বারী সফিউল্যাহ, পৌর ১১নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ১২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ সফিকুল ইসলাম, পৌর ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, যুবলীগ নেতা মেহেদী হাছান ববি, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরিফ মজুমদারসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী।
