স্টাফ রিপোর্টার
পবিত্র শবে বরাত উপলক্ষে চাঁদপুর-ঢাকার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি বোগদাদিয়া-৭ এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। গত সোমবার (২৯ মার্চ) বাদ আছর চাঁদপুর নৌ-টার্মিনাল লঞ্চঘাটে লঞ্চের ভিতরে লঞ্চের মালিক সুমন মিয়ার পরিবার-পরিজনসহ লঞ্চে কর্মরত সবার জন্য দোয়া করা হয়। মিলাদ ও দোয়ায় মোনাজাত পরিচালনা করেন উত্তর শ্রীরাদী জামে মসজিদের ইমাম মাও. মো. ইয়াছিন।
এসময় লঞ্চের সুপারভাইজার মো. আলী আজগর সরকার, মাস্টার সলিমুল্লাহ, জয়নাল, সুকানি জাহিদ, ড্রাইভার রেফায়েত, মোক্তার হোসেন, গ্রীজার জামাল, ইমান, কেরানি ছাইদুল, আল আমিনসহ লঞ্চে কর্মরত সব স্টাফ মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন। পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
০১ এপ্রিল, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- শবে বরাতে বোগদাদিয়া-৭ লঞ্চে মিলাদ মাহফিল ও দোয়া
Post navigation
