আবু তালেব সরদার
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের মৎস্য খামারের প্রায় বিষ প্রয়োগে প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে।
জানা গেছে, শাশিয়ালী মিজি বাড়ির ইব্রাহিম মিজির নিজস্ব ৮০ শতকের একটি মৎস্য খামারে গত ১৭ মার্চ রাতের অন্ধকারে কোন এক সময় শত্রুতাবশত কে বা কারা বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাধ নিধন করে। মাছের মধ্যে রয়েছে ছোট বড় রুই, কাতল, তেলাপিয়া।
অসহায় মৎস্য খামারের মালিক ইব্রাহিম মিজি জানান, বেকারত্ব দূর করতে মৎস্য খামারের ব্যবসা হাতে নিলাম। কিন্তু এলাকার দুষ্কৃতকারীদের অত্যাচারে সর্বশান্ত হয়ে পড়লাম। এ ব্যাপারে ভুক্তভোগী ইব্রাহিম প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।
২১ মার্চ, ২০২১।
