সাংবাদিক নেতা শাহ্ মাকসুদের মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির শোক

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এক শোকবার্তায় তিনি বলেন, সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের মৃত্যুতে আমি শোকাহত। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরের সংবাদপত্র জগতের বড় ক্ষতি হয়ে গেলো। আমিও আমার একজন সত্যিকারের এবং দীর্ঘদিনের সুহৃদকে হারালাম।
আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি, তিনি মাকসুদ ভাইকে বেহেশত নসীব করুন এবং তাঁর পরিবার পরিজনকে এ শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের শোক
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। এক শোক বার্তায় তিনি মরহুম সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
চাঁদপুর প্রেসক্লাবের শোক
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য, যমুনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি শাহ মো. মাকসুদুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ।
চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন, শাহ্ মাকসুদের মৃত্যুতে আমরা একজন প্রতিভাবান সাংবাদিককে হারালাম।
পিআইবির মহাপরিচালক ও মঞ্জুরুল আহসান বুলবুলের শোক
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য, একুশে টিভি ও যমুনা টেলিভিশনের চাঁদপুরস্থ প্রতিনিধি এবং দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার শাহ মো. মাকসুদুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেস ইনিস্টিউট অব বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েলের শোক
চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী ও চাঁদপুরের সাংবাদিক নেতা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহ মো. মাকসুদুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি এক শোক বার্তায় বলেন, কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী ও শাহ মো. মাকসুদুল আলম দু’জনেই নিজ কর্মগুণে সবার কাছে সমাদৃত। তাদের মৃত্যুতে আমরা দু’জন গুণী মানুষকে হারালাম। একজন একজন অসামপ্রদায়িক চেতনার মানুষ, অন্যজন সাংবাদিক জগতের আলোকিত গুণী ব্যক্তি। আমি দু’জনের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
টেলিভিশন সাংবাদিক ফোরামের শোক
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যমুনা টিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ বলেন, শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম একজন পেশাদার ও সাহসী সাংবাদিক ছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনো পূরণ হবার নয়।
সাংবাদিক শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম (৫২) সোমবার সকালে চাঁদপুর শহরের তালতলা এলাকায় অবস্থিত নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, হৃদরোগ ও লিভারজনিত জটিল রোগে ভুগছিলেন।
অ্যাড. সেলিম আকবরের শোক
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার ও যমুনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।
এক শোক বার্তায় তিনি বলেন, মাকসুদের পরিবারের সাথে রয়েছে আমাদের পারিবারিক সম্পর্ক। অনেকদিন ধরেই সে অসুস্থ ছিলো। তার মৃত্যুতে চাঁদপুরের সংবাদপত্র জগতের বড় ক্ষতি হয়ে গেলো। আমি একজন দীর্ঘদিনের সুহৃদকে হারালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহতায়ালা তাকে বেহেস্ত নসীব করুক এবং তার পরিবার পরিজনকে এ শোক সহ্য করার শক্তি দান করুন।
২৯ সেপ্টেম্বর, ২০২০।