হাইমচরে দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

 

সাহেদ হোসেন দিপু :

হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ও হাইমচর কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমএ লতিফ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আরফিন, সহকারি অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এ মান্নান, নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, কেভিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, গন্ডামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি, শিক্ষার্থীসহ সুধীজন।