শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা ফরিদগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

 

নারায়ন রবিদাস :

ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও মহিলা অধিদপ্তরের অফিস সহকারি হুমায়ুন কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা ও রিনা নাসরিন, ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কুমার দাশ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোখলেছুর রহমান, কল্যাণী নারী সংস্থার বিপ্লব কান্তি সরকার। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ফরিদগঞ্জ শাখার কর্মকর্তা মাকসুদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, চাঁদপুর ডিপিওডির পরিচালক মমতাজ উদ্দিন মিলন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিতেশ শর্ম্মা, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী কল্যাণ সমিতির ফরিদগঞ্জ শাখার সাবেক সভাপতি রিয়াজ আহমেদ ফরিদী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রবিউল হোসেন, ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে শিক্ষা ও সাফল্যের জন্য শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত শারীরিক প্রতিবন্ধী শিক্ষিকা মোর্শেদা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়।