
হাইমচর ব্যুরো
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে হাইমচর উপজেলা যুবদল। গত শুক্রবার বিকাল ৪টায় উপজেলা সদর আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুল মাঠে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, খালেদা-জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ নির্বাচন দিতে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বাধ্য করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে ও শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে আগামিদিনে আন্দোলন ও নির্বাচনে বিজয়ের লক্ষ্যে বিএনপির সাথে কাঁধ মিলিয়ে হাইমচর উপজেলা যুবদল রাজপথে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে।
সভায় উপজেলা যুবদল সভাপতি মো. আজিজুল হক বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, যুবদল সাংগঠনিক সম্পাদক আ. মান্নান আখন, জেলা যুবদল নেতা শওকত হোসেন লিয়াকত, বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক জহির মিয়াজি, যুবদল নেতা জিয়া উদ্দিন বিশ্বাস, আলী আকবর টেলু, জসিম গাজী, জিএম আল আমিন, দিদারুল ইসলাম বাবু, আতিক পাটওয়ারী, সুলতান মাঝি, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ফয়সাল আখন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজমুল হোসেন, যুবদল নেতা মিলটন মাস্টার, ওমর ফারুক, ছাত্রদল নেতা তানভির পাটওয়ারী, অপু পাটওয়ারী, উজ্জল হোসেন, বাবু, রায়হান বাবুসহ বিভিন্ন ইউনিট যুবদল নেতৃবৃন্দ। সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
