চাঁদপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভা

চাঁদপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান। -ইল্শেপাড়


ভিক্ষুকদের কর্মমুখী করার জন্য উৎসাহী করতে হবে

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজান মিয়া ও অ্যাড. মুনিরা চৌধুরী, চাঁদপুর মডেল থানার ইন্সেপেক্টর (অপারেশন) এম এ রউফ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, কৃষি কর্মকর্তা দিল আতিয়া ফারভীন, উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, হানারচর ইউপি চেয়ারম্যান সাত্তার ঢারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম খান, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান সেলিম খান, বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিজি, আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদ, কল্যাণপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি প্রমুখ।
এ সময় বক্তরা বলেন চাঁদপুর সদর উপজেলাকে আগামি ফেব্রুয়ারি মাসের মধ্যে ভিক্ষুক মুক্ত করা হবে। এ জন্য সর্বপ্রথম ভিক্ষুকদের কর্মমুখী করার জন্য উৎসাহী করতে হবে। চাঁদপুরকে ভিক্ষুক করার জন্য সর্বপ্রথম ভিক্ষুকদের তালিকা করে তাদের চিহিৃত করতে হবে। দূর-দূরান্ত থেকে আসা ভিক্ষুকরাই চাঁদপুরে এসে ভিক্ষা করে থাকে। তাদের ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য উৎসাহ যোগাতে হবে।
তারা আরো বলেন, চাঁদপুরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন স্থানে দখলকৃত খাল অবমুক্ত করার জন্য সবার সহযোগিতা করতে হবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সব ভাতাগুলোর বিষয়ে চেয়ারম্যানদের অগ্রধিকার দিতে হবে। কারণ, চেয়ারম্যানরা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হচ্ছে। চাঁদপুরে যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে, তা উপজেলা প্রকৌশলীকে তদারকি করতে হবে। তারা যদি বিভিন্ন ইউনিয়নের রাস্তাগুলো তদারকি করে, তাহলে সরকারের দেয়া প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হবে।