মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নেতৃত্বে পৌরসভা চত্বরে রাখা শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসভা চত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পৌরসভা এলাকায় প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান, প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, আজাদ হোসেন ও রোকেয়া বেগম, কাউন্সিলর কাজী মনির হোসেন প্রমুখ।
পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন মাওলানা মাহবুবুর রহমান।
এসময় সংরক্ষিত নারী কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা ও নাজমুন নাহার আক্তার ঝুমু, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, সুমন তপাদার, মো. শাহআলম, হাজী কবির হোসেন কাজী, মো. সাদেকুজ্জামান ও শাহআলম, সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়াসহ সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
১৯ অক্টোবর, ২০২২।
