হাজীগঞ্জ পৌরসভায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন


আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ ভিন্ন পরিচয়ে আবির্ভূত হয়
——মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় পৌর গোরস্থানের পাশে প্লান্টের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
তিনি তাঁর বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাইলে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন হয় এবং বিশ^ দরবারে বাংলাদেশ ভিন্ন পরিচয়ে আবির্ভূত হয়।
তিনি হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ন তুলে ধরে বলেন, ৯৬ সালে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ১০ কিলোমিটার সড়ক পাকা ছিলো। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ২৮০ কিলোমিটার পাকাকরণ হয়েছে। এ বছরের শেষে তা ৩৬০-৪০০ কিলোমিটারে দাঁড়াবে। এছাড়া আরো ২০০ কিলোমিটার সড়ক পাকাকরণের প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, হাজীগঞ্জ-শাহ্রাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর উপর ৭টি সেতু নির্মাণ করা হয়েছে এবং অষ্টম সেতুর (টোরাগড়-বড়কুল সেতু) নির্মাণ কাজ চলমান রয়েছে এবং প্রায় ৬শ’ ব্রিজ-কালভার্ট ও ৪শ’ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া দুই উপজেলায় ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছে। ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়িত এলাকা হিসেবে দুই উপজেলাকে ঘোষণা করা হবে। আমরা যা করেছি, আগে কোন সরকার এতো উন্নয়ন করেনি।
মেজর অব. রফিক বিগত সরকারের সমালোচনা করে বলেন, তারা ক্ষমতায় এসে সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার ছাড়া কোন সরকার সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করেনি। যার ফলে আমাদের এতো কাজ করতে হয়েছে। গত ১শ’ বছরে যে উন্নয়ন হয়নি, আওয়ামী লীগ সরকারের আমলে অর্থাৎ গত ১৫ বছরে আমি তা’ করে দিয়েছি।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ২০০১ সালের মতো ঘরে বসে থাকলে হবে না। যার মাশুল দেশ ও জাতি এখনো দিচ্ছে। তবে তাদের কোমর ভেঙে গেছে। তারা আরা মাথাচাড়ি দিয়ে উঠতে পারবে না। তারপরও নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রতিটি ঘরে যেতে হবে এবং সরকারের উন্নয়ন দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে। তারা যেন সুযোগ নিতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপনের সভাপ্রধানের বক্তব্যে পৌরসভার উন্নয়ন বিষয়ে বলেন, নৌকা মার্কায় ভোট দিলে জনগণ ঠকে না। গত দুই বছরে সরকার থেকে ১৭ কোটি টাকা পেয়েছি। যার মধ্যে ১৫ কোটি টাকার কাজ করা হয়েছে এবং ২ কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন। এ কাজে ন্যূনতম অনিয়ম করা হয়নি। তিনি মেজর রফিকুল ইসলাম বীর উত্তমসহ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রকল্প পরিচালকের কাছে আবদার করে বলেন, পৌর ১০, ১১ ও ১২নং ওয়ার্ড অবহেলিত। নদীর দক্ষিণ পাড়া হওয়ার কারনে এখানে গ্যাস ও পানি নেই। তাই সেখানে ২টি গভীর নলকূপ ও ১০ কিলোমিটার নতুন পাইপ লাইন স্থাপনসহ পৌরসভায় আরো কয়েকটি গভীর নলকূপের দাবি করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া, চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহির উদ্দিন দেওয়ান, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ আ. লতিফ মিয়া, হাজীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু।
পৌর প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনির পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখি বড়–য়া, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ কবির, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনোয়ারুল আজিম, জেলা আ.লীগের কোষাধ্যক্ষ রোটা. ্আহসান হাবিব অরুন, থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আবদুল হাদি, মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মো. মানিক হোসেন প্রধানীয়া, আলহাজ সফিকুর রহমান মীর, আলহাজ কবির হোসেন মিয়াজী, গাজী মনির হোসেন, জলিলুর রহমান মির্জা দুলাল, রফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলী আশারফ দুলাল, আলহাজ মো. সেলিম, দিলীপ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, প্রচার সম্পাদক শাহজামাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, শহর যুবলীগের আহ্বায়ক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, শহর আ.লীগের সভানেত্রী ফেরদৌসি আকতার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহন গাজী, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, উপজেলা ছাত্রলীগ নেতা হান্নান গাজী প্রমুখ।