হাজীগঞ্জে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন

উন্নয়ন ও অগ্রযাত্রায় নৌকার বিজয় নিশ্চিত করুন
———-মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। রবিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে টেলিকনফারেন্সে মাধ্যমে তিনি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
উদ্বোধনীয় ও ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত উন্নয়নমূলক কাজগুলো হলো- উত্তর অলিপুর আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন, মৈশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও টোরাগড়-বড়কুল সেতুর বড়কুল হতে রায়চোঁ বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম টেলিকনফারেন্সে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও নতুন ভবন নির্মাণ, রাস্তা-ঘাট পাকাকরণ, ব্রিজ-কালভার্ট নির্মাণ, ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতুসহ দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করা হয়েছে। বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়ন ও অগ্রযাত্রায় আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করুন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলাল, সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, বড়কুল পশ্চিম ইউনিয়ের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনির হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ কবির হোসেন মিয়াজী প্রমুখ। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন, আক্তার হোসেন, আফতাবুল ইসলাম, মৈশাইদ পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আলম, উপজেলা ও স্ব-স্ব ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।