হাজীগঞ্জে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উললক্ষে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও র্যা লি বের করা হয়। র্যা লিটি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।
জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ছায়েম মিয়াজীর সভাপ্রধানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেন মাহমুদ। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ আলম খাঁনের সঞ্চালনে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রহিম পাটোয়ারী, জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ নাফের শাহ, উপজেলা যুবদলের সভাপতি আক্তার হোসেন দুলাল, সহ-সভাপতি কাজী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন।
এ সময় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন সাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রবিন, যুগ্ম-আহ্বায়ক মাইনুদ্দিন খাঁন রওনক, সাইফুল ইসলাম হাছান, দীন ইসলাম টগর, শাখাওয়াত হোসেন, বলাখাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিন, ছাত্রদল নেতা রুহুল আমিন গাজী প্রমুক।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদ আহম্মেদের কোরআন তেলাওয়াতের মধ্য অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বাসার, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম বাবু, বাকিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, ৩নং কালচোঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম রুবেল, ৬নং বড়কুল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রিপন মোল্লা, ৭নং বড়কুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন, ৮নং হাটিলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শরীফ হোসেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নেছার আহম্মেদ, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা ফকরুল ইসলাম, আল আমিন বাবু।
এ সময় উপজেলার সব ইউনিয়ন ও পৌর ওয়ার্ড ছাত্রদলের কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে ছাত্রদল নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল একটি র্যা লি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজারে গিয়ে শেষ হয়।