হাজীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা

যে কোন কাজে ইউনিটি থাকলে সফলতা নিশ্চিত
……….উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নবগঠিত হাজীগঞ্জ বাজার টাইল্স ও স্যানেটারি ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ অক্টোবর) বাদ মাগরিব বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।
ব্যবসাবান্ধব হাজীগঞ্জ বাজারকে আরো এগিয়ে নিতে হাজীগঞ্জ বাজার টাইল্স ও স্যানেটারি ব্যবসায়ী সমিতি কার্যকরি ভূমিকা রাখবে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে গাজী মো. মাইনুদ্দিন বলেন, যে কোন কাজে ইউনিটি থাকলে, সেই ইউনিটির সবার সফলতা নিশ্চিত। এ ক্ষেত্রে ওই ইউনিটির সব সদস্যদের সততা ও নৈতিকতার পরিচয় দিতে হবে এবং সবাইকে আন্তরিকতার সাথে সার্বিক সহযোগিতা করতে হবে।
সমিতির সভাপতি গাজী মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন। বিশেষ অতিথিবৃন্দ সমিতির কার্যক্রম সমর্থন করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ প্রধানীয়া সুমন ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম হীরার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্যায়ে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ৪ জন উপদেষ্টা সদস্য এবং ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেন হাজীগঞ্জ টাইলস এন্ড স্যানেটারি ব্যবসায়ীরা।
এরপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিদের বক্তব্যের আগে সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি গাজী মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. ইউসুফ প্রধানীয় সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম মিয়াজী, সদস্য গাজী মো. জসিম উদ্দিন, মো. আব্দুল মালেক প্রমুখ।
অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে সমিতির একটি কার্যকরী গঠনতন্ত্র বা নির্দেশনাবলী তৈরির লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরে উপস্থিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. রাসেল, সরোয়ার আলম, মো. শরিফ হোসেন, মো. নাজমুল হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. মাসুদ আলম ও রিপনসহ অন্যান্য সদস্যরা। এরপর সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যের মধ্য দিয়ে সভা শেষ হয়।
উল্লেখ্য, হাজীগঞ্জ বাজার টাইল্স ও স্যানেটারি ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সদস্যরা হলেন- গাজী মো. মাইনুদ্দিন, আহসান হাবিব অরুণ, আলহাজ আসফাকুল আলম চৌধুরী ও হায়দার পারভেজ সুজন। ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি হলেন- গাজী মো. বিল্লাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের, সহ-সভাপতি মো. আতিকুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ প্রধানীয়া সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম হিরা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক মো. আউয়াল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, সহ-কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মো. সফিকুল ইসলাম মিয়াজি, সহ-দপ্তর সম্পাদক সজল দেবনাথ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবুল বাসার প্রধানীয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্বাস তালুকদার পলাশ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুদ মিয়া, ক্রীড়া সম্পাদক মো. মহিউদ্দিন, সম্মানিত সদস্য, মো. ইউসুফ আলী, মো. শরীফুল ইসলাম শরীফ ও মো. হুমায়ুন কবির জিয়া। এছাড়া সব টাইলস এন্ড স্যানেটারী ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্য হিসেবে থাকবেন।
০২ নভেম্বর, ২০২০।