আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নির্বাচনী কর্মীসভায়
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলমের বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও প্রচারণা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভাগীয় টিমের সদস্যরা। গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে কেন্দ্রিয় যুবলীগ গঠিত ২৭ সদস্য একটি বিশেষ টিমের প্রধান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এম. শাহাদাত হোসেন তসলিমের নেতৃত্বে এই গণসংযোগ করা হয়।
এর আগে পৌরসভাসহ স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশক্রমে গঠিত টিম হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কিউসি টাওয়ারের সামনে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে নৌকা প্রতীকের নির্বাচনী কর্মীসভায় স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দকে দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এম. শাহাদাত হোসেন তসলিম। বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন। বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।
এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিস মিয়া শেখ সাগর, সহ-সম্পাদক আহতাসামুল হাসান ভূঁইয়া রুমি, কার্যনির্বাহী পরিষদের সদস্য এ.কে.এম মহিউদ্দিন খোকা মজুমদার, সদস্য আব্দুল হামিক তানভীর প্রমুখ। উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবালের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেলের সভাপতি এই নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এর আগে পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন ও উপজেলা নেতৃবৃন্দ উপজেলা ও পৌর যুবলীগের সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পরিচয় করে দেন। সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহন গাজী, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, সব ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ সব ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
৩০ জানুয়ারি, ২০২১।
