মোহাম্মদ হাবীব উল্যাহ্
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা ও হত্যা, আওয়ামী লীগ সরকার কর্তৃক জ্বালানী তেল ও পরিবহন ভাড়াসহ সব দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে রোববার (১৮ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ-কচুয়া সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু প্রমুখ।
উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলালের উপস্থাপনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান কানু, সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ্, পৌর সহ-সভাপতি হাজী মিজানুর রহমান, নুরুন্নবী সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শাবু, প্রচার সম্পাদক মারুফ খান রাসেল প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক আমিন খাঁন মিন্টু, সাজ্জাদ হোসেন সোহেল, জুলহাস চৌধুরী, মো. শহীদুল্লাহ্, সাইফুল ইসলাম টিপু, সদস্য আব্দুল হক মানিক, গিয়াস উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ জহির, মিঠু হোসেন বাবু, পলাশ, যুবনেতা রোমান প্রমুখ।
স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, যুগ্ম আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম আবু বকর সিদ্দিক সুমন, শাহজালাল রাসেল, হাসান পাটওয়ারী, আনোয়ার খাঁন, পৌর আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল সর্দার প্রমুখ।
এসময় উপজেলা মৎস্য দলের আহ্বায়ক ইমান হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
১৯ সেপ্টেম্বর, ২০২২।
