হাজীগঞ্জে স্বর্ণকলি সপ্রাবিতে মিলাদ ও দোয়া

হাজীগঞ্জ ব্যুরো
৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের সফলতা কামনা এবং বিদায় উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণকলি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মো. আবুল হাশেম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বর্ণকলি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফ।
এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক রৌশন আরা খানম, রুপালী রানী ঘোষ, জাহানারা বেগম, স্থানীয় মো. শহীদুল ইসলাম, অভিভাবক জহির আহমেদ প্রমুখ।
শিক্ষক মোহাম্মদ হাবীব উল্যাহ্ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষক ফাতেমা বেগম।
বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মো. জামাল হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক বিউটি আক্তার ও আমেনা আক্তারসহ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।