হাটিলায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

হাজীগঞ্জ ব্যুরো
প্রতি বছরের মতো এবারো হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. শাহজাহান গাজী ফারুকের সভাপতিত্বে গতকাল রোববার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটিলা খানকা শরীফ প্রাঙ্গণে এই ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন শাহপুর দরবার শরীফের পীর আলহাজ শেখ শাহজাদা গোলাম মো. আব্দুল কাদের কাওকাব আল-কাদেরী। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ঢাকাস্থ ডেমরা দারুন্নাজাত কামিল মাদরাসার মুহাদ্দিস মাও. মুফতি ওসমান গণি ছালেহী।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ঢাকাস্থ কাদেরীয়া তাহেরীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম বাগদাদী, মাদ্দাহ্ খাঁ (রহ.) জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ফজলুল কাদের বাগদাদী। এছাড়া আলোচনা করেন হাটিলা পূর্ব পাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মোহাম্মদ জসিম উদ্দিন আল কাদেরী।
ঢাকাস্থ দারুল ইমান গাউছুল আজম চিশতীয়া মাদরাসার অধ্যক্ষ মাও. মো. কামরুল আহসান আল কাদেরীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জলিলুর রহমান মির্জা দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন মিয়াজী, এমএ রহিম পাটওয়ারী প্রমুখ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।