স্টাফ রিপোর্টার
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনকল্পে চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনকের জন্মদিনে জাতীয় শিশু দিবস তাই আমাদের সকলকে দলীয় প্রোগ্রামের সাথে সাথে সরকারি প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকা দরকার। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আমারা ঐদিন সকল অনুষ্ঠানগুলো উদযাপন করবো। সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, বিকেল ৩টায় আলোচনা সভা ও কেক কাটা হবে। তাই ঐক্যবদ্ধ হয়ে সকল অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন, দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু তা বছরের পর বছর ধরে রাখলে তা দলের জন্য ক্ষতিকর হবে। নেত্রী জানেন দলের কে কোথায় থাকবে তাই সেদিকে আমরা না গিয়ে দলের কথা চিন্তা করে যেন রাজনীতি করি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, সন্তোষ কুমার দাস, মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, মহিলা সম্পাদিকা অধ্যাপিকা মাসুদা নূর, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরনসহ আরো অনেকে।
১৬ মার্চ, ২০২২।
