
স্বামী স্বরূপানন্দের পূর্ণ জন্মভূমি
স্টাফ রিপোর্টার
অখণ্ড মন্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পূর্ণ জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে শুভ জন্মোৎসব উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সোমবার থেকে ১ জানুয়ারি পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে। স্বরূপানন্দ বলেছেন জাতীয় জীবনে চরিত্রের চেয়ে বড় সম্পদ, চরিত্রের চেয়ে বড় সম্বল, চরিত্রের চেয়ে বড় নির্ভরযোগ্য বস্তু আর কিছুই নাই। কী সাধারণ কর্মী, কী লোক-পূজিতা নেতা, প্রত্যেকের জীবনেই চরিত্রের অতুল বিভূতি থাকা চাই।
কীর্তন কর, অধ্যপতিতের প্রাণে আশার প্রদ্বীপ জেলে ধরে তাকে উপরে উঠবার উৎসাহ প্রেরণা যোগাবার জন্য কীর্তন কর জাতিতে জাতিতে, সম্প্রদায়ে সম্প্রদায়ে বিদ্বেষ দূরীকরণের জন্য। ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ। সর্বমন্ত্রের সমন্বয় সর্বতত্ত্বের স্বীকৃতি। জগতের যত মন্ত্র আছে সব মন্ত্র একত্রে করলে যে মহাধনী হয় এটাই হচ্ছে ওঙ্কার। জাতীয় চরিত্র পরিশোধিত না হলে কেবল সিংহাসনরোহীর পরিবর্তনে দেশের মঙ্গল হয় না। হরিওঁকীর্তন আমার অতীব প্রিয় অনষ্ঠন। সমবেত উপাসনা আমার ততধিক প্রিয়তর অনুষ্ঠান।
আজ সোমবার ভোর ৫ টায় আশ্রমঙ্গনে আরতি কীর্তন ও অঞ্জলী প্রদান, সকাল সাড়ে ৬টায় পুরাণবাজার শ্রীরামদী গ্রামে দাসপাড়া কালি মাতার মন্দির হতে হরিওঁকীর্তনসহ নগর পরিক্রমা এবং স্বর্গীয় নির্মল দাসের বাড়িতে র্যালি সমাপ্তি। বেলা ১১টায় ঠাকুরের প্রেমধ্বনি, শঙ্খধ্বনি ও উলুধ্বনি সহকারে বিগ্রহ ও বাবামণির প্রতিচ্ছবি স্থাপন। বিকেল ৪টায় নীরব নাম জপযজ্ঞ ও ব্রক্ষগায়ত্রী গীত। বিকেল ৫টায় মাতৃ সম্মেলন, সন্ধ্যা সাড়ে ৬টায় অখন্ডমন্ডলেশ্বর, স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোসৎসবের অধিবাস দিবসের সমবেত উপসনা। রাত ৮টায় স্বরূপা সংগীত অনুষ্ঠান।
পরিচালনায় থাকবেন মানিক রায় ও সহশিল্পীবৃন্দ। ৩১ ডিসেম্বর ভোর ৬টায় উষা কীর্তনাঞ্জলি ও হরিওঁ কীর্তন। সকাল ৮টায় নবীন যুগের নববেদ অখন্ডসংহিতা পাঠ। সকাল সাড়ে ৮টায় অখন্ড মন্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমাংসদেবের আবির্ভাব দিবসের সমবেত উপসনা। সকাল সাড়ে ১০টায় হরিওঁকীর্তণ সহযোগে নগর পরিক্রম। দুপুর ১টায় প্রসাদ বিতরণ। বিকেল ৪টায় চরিত্র গঠন আন্দোলন শীর্ষক ধর্মসভা। রাত ৮টায় শান্তি বাঁচনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে।
১ জানুয়ারি চরিত্র গঠন আন্দোলন দিবস উপলক্ষে সকাল ৭টায় চরিত্র গঠন আন্দোলনের সূচনা করা হবে ঘোড়ামারার মাঠে। সকাল সাড়ে ৯টায় চাঁদপুর অযাচক আশ্রম হতে র্যালিসহ অঙ্গীকারে পুষ্পস্তবক অর্পন। বেলা ১১টায় চরিত্র গঠন আন্দোলন দিবস উপলক্ষে আলোচনা সভা চাঁদপুর অযাচক আশ্রমে অনুষ্ঠিত হবে। এর আয়োজনে থাকবে চরিত্র গঠন আন্দোলন পরিষদ ও পুন্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম ও বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সেবক সেবিকাবৃন্দ।
