সজীব খান
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চাঁদপুর বাস
স্ট্যান্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক বিতরণ ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ প্রমুখ।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের সার্বিক তত্ত্বাবধায়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদককে না বলুন, মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে, বিশেষ করে যুবসমাজ মাদকাসক্ত হয়ে সমাজ থেকে ঝরে পড়ছে। পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রেই মাদকাসক্ত ব্যক্তি ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে। মাদক সমাজকে ধ্বংসের প্রধান হাতিয়ার। তিনি বলেন আমাদের সন্তানদের সার্বক্ষণিক খোঁজখবর রাখতে হবে, তারা কোথায় যাচ্ছে, কি করছে, এসব বিষয়গুলো দেখা অভিভাবকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ব্যতিক্রমধর্মী আয়োজন সত্যিই প্রশংসনীয়। চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্বক্ষণিক চাঁদপুরকে মাদকমুক্ত করার জন্য কাজ করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে কাজ করছে। যেখানেই মাদকের সন্ধান পাচ্ছে সেখানেই তারা ছুটে যাচ্ছেন, মাদক নির্মূলে কাজ করছেন।
২৯ সেপ্টেম্বর, ২০২১।
