চাঁদপুরে ১২২ কোটি টাকা ব্যয়ে ৯টি মডেল মসজিদ

স্টাফ রিপোর্টার
সারাদেশের মতো নান্দনিক ও অত্যাধুনিক ডিজাইনে চাঁদপুরে জেলায় সরকারিভাবে ১টি ৮ উপজেলায় ৮টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হচ্ছে। প্রতিটি জেলা-উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার ৮ উপজেলায় এ ৮টি এবং জেলা সদরে ১টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। এতে সবগুলোর প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২২ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা।
গণপূর্ত বিভাগ, চাঁদপুর ২০১৯-২০ অর্থ বছর এ প্রকল্পটি গ্রহণ করে এবং ১৪ আগস্ট জুন পর্যন্ত এসব মসজিদের অগ্রগতির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি উপজেলায় একটি করে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য একটি প্রকল্প গ্রহণ করে।
সে মতে চাঁদপুর জেলার জেলা সদরেরটির ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা। হাজীগঞ্জ উপজেলার মসজিদটি ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার টাকা। হাইমচর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া, চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ এ ৬টি উপজেলার প্রতি ১টির ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা করে। এতে মোট ব্যয় হচ্ছে ৮০ কোটি ৫০ লাখ টাকা।
এসব মসজিদের অগ্রগতির প্রতিবেদনে মতলব উত্তর, হাজীগঞ্জ ও কচুয়া এ ৩টির কাজ প্রায় ৩৫% সম্পন্ন হয়েছে। বাকিগুলো করোনা সংকটে থমকে আছে বলে জানা গেছে। এগুলো সব মডেল মসজিদের স্থান ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে এবং কাজও শুরু হবে বলে গণপূর্ত বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী জানান।
১৮ আগস্ট, ২০২০।