
নোমান হোসেন আখন্দ/ইউছুপ আলী
শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম ছিদ্দিকুর রহমান মাস্টারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উত্তর ঠাকুর বাজার স্থানীয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক শেখ মো. বেলায়েত হোসেন সেলিমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা শাহাজাহান মজুমদার সাজুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ মতিন।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির নেতাকর্মীদের ছিদ্দিকুর রহমানের নীতি ও আদর্শকে ধারণ করেই রাজনীতি করতে হবে। বিএনপিতে ছিদ্দিকুর রহমান মাস্টারের অবদান অবিস্মরণীয়। শাহরাস্তিতে বিএনপির যত নেতা রয়েছে, তার মধ্যে ছিদ্দিকুর রহমান অন্যতম। তিনি আরো বলেন, নিদর্লীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামি নির্বাচন দিতে হবে। সামনে আরো কঠিন সময় আসছে। সাহসিকতার সাথে শহীদ জিয়ার সৈনিকেরা বর্তমান অবস্থা থেকে পরিবর্তন ঘটাবে। সেজন্য ঐক্যবদ্ধ থেকে দলীয় নেতৃবৃন্দ একযোগে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ড. আলমগীর কবির পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার। মিলাদ মাহফিল ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন চৌধুরী, উপজেলা যুবদল সভাপতি সাইফুল করিম মিনার, পৌর যুবদল সভাপতি তাজুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আবুল কাশেম আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, মরহুম ছিদ্দিকুর রহমানের মেঝো ছেলে মো. সোহেল রানা, ছোট ছেলে মো. আদনান নোমান, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মো. হানিফ মিয়াজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাজাহান স¤্রাট, সাইফুল ইসলাম রাজ, পৌর ছাত্রদল নেতা মো. মোস্তফা কামাল, রাজু পাটোয়ারী, নেয়ামত উল্যাহ প্রমুখ।
স্মরণ সভা শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন মাও. কাজী জাকির হোসাইন। স্মরণ সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
