
সাহেদ হোসেন দিপু
হাইমচরে চরভাঙ্গা ডিএসএস দাখিল মাদরাসার ২০১৮ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আমিনুল হক বাবুল সরকার বলেন, লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে দেশের সেবা করার মানসিকতা সৃষ্টি করতে হবে। যেসব শিক্ষার্থীরা দেশের সেবা করে না তারা বাবা-মায়ের অবাধ্য সন্তান। ভাল ফলাফল করে শিক্ষক, প্রতিষ্ঠান, অভিভবাবক ও দেশের মুখ উজ্জল করবে এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন ,বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ, বেতন ও চাকরির সময় বাড়াতে চাইলে আগামি নির্বাচনে এ সরকারকে ক্ষমতায় আনতে হবে। কিভাবে আ’লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে পারে তার পরিকল্পনা আপনারা শিক্ষকরাই করবেন।
গতকাল শনিবার বেলা ১১টায় চরভাঙ্গা ডিএসএস দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে মাদরাসার সুপার মাও. কাজি মো. সোলায়মানের সভাপতিত্বে ও সহকারি সুপার মাও. মো. আলি আকবরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মো. মোতালেব জামাদার, মাদরাসার বিদ্যোৎসাহী সদস্য মাও. খন্দকার হাফেজ আহমেদ, শিক্ষক মো. শহীদ উল্লাহ, ম্যানেজিং কমিটির সদস্য মাও. কামাল উদ্দিন, বিদায়ী শিক্ষার্থী সারমিন আকতার, বেলাল হোসেন, রেসমা আক্তার প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়।
