ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র হলেন আ. মান্নান বেপারী

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান বেপারী। তিনি ৫নং ওয়ার্ডের কাউন্সিলর। গত বৃহস্পতিবার তিনি ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে প্যানেল মেয়র-১ হিসেবে নির্বাচিত হন। এছাড়া প্যানেল মেয়র-২ হিসেবে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিল্লাতুন নেছা মিলি নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে ও সকলের দোয়ায় আমি প্যানেল মেয়র-১ হিসেবে নির্বাচিত হয়েছি। আমি আমার অন্যান্য কাউন্সিলর ও পৌরবাসীর কাছে কৃতজ্ঞ।
পৌরসভার সকল কার্যক্রম ও উন্নয়মূলক কার্যক্রম সফলতার সাথে সমাপ্ত করতে সকলের সহযোগীতা প্রয়োজন। আমি মনে করি সকল কাউন্সিলর ও পৌরবাসী আমার সাথে আছেন। আমি সকলের দোয়া নিয়ে কাজ শুরু করতে চাই।
তিনি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।