দুর্গাপুর ও সাদুল্লাপুর ইউপি পরিদর্শনে আব্দুল্লাহ আল মাহমুদ জামান

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ও সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজ পরিদর্শন করেন চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশকে ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে প্রথমে দুর্গাপুর ইউনিয়ন পরিষদে আসলে ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, ইউপি সচিব মো. মানিক মিয়া, ইউপি সদস্যগণ, তথা সেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তিনি সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদে যান এবং বিভিন্ন কাজ পরিদর্শন করেন। এসময় সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি, সচিব, ইউপি সদস্য, তথা সেবা কেন্দ্রের উদোগক্তা ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। তিনি এলজিএসপি-৩ এর বাস্তবায়নের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।
১৭ সেপ্টেম্বর, ২০২০।