
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অপরিষ্কার ও অপরিছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং ফ্রিজে কাচা ও পাকা খাবার এক সাথে রাখার দায়ে মাদানীয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং যথাযথ নিয়মে ডিজেল ও পেট্রল বিক্রি না করায় মো. শাহিনের তৈলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ এবং সার্বিক সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশ।
