মতলব উত্তরে গ্রাম পুলিশদের মাঝে বাই-সাইকেল বিতরণ

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে সব ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে ৭৩টি বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন ভ‚মি উন্নয়ন করের অর্থায়নে সাইকেল বিতরণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে সাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. নাদিম ভূঁইয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমš^য়কারী মো. জাহাঙ্গীর আলম, সিএ আমিনুল ইসলাম, দুর্গাপুর ইউপি সচিব মো. মানিক মিয়া, কলাকান্দা ইউপি সচিব শ্যামল চন্দ্র, ফতেপুর পশ্চিম ইউপি সচিব আবু রায়হান, ষাটনল ইউপি সচিব গৌতম চন্দ্রসহ ইউপি সচিববৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার বলেন, আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রাম পুলিশদের ভ‚মিকা খুবই গুরুত্বপূর্ণ। মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ দমনে গ্রাম পুলিশদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই লক্ষ্যে গ্রাম পুলিশদের কাজের গতি বাড়ানোর জন্য তাদের মাঝে বাই-সাইকেল প্রদানের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। তিনি সকলকে দৃঢ়তার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।