মনিরুল ইসলাম মনির
পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম আজ বুধবার (৬ অক্টোবর) একদিনের সফরে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় এসে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সকাল ১০টা ১ মিনিটে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই মেলার উদ্বোধন ও বই বিতরণ। সকাল ১০টা ৩১ মিনিটে মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মুক্তিযুদ্ধভিত্তিক লাইব্রেরি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন। সকাল ১১টা ১ মিনিটে মতলব উত্তরকে প্রথম মুক্ত উপজেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ। সকাল ১১টা ৩১ মিনিটে প্রতিবন্ধী শিক্ষার্থী, অনগ্রসর ও বেদে জনগোষ্ঠীকে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ। সকাল পৌনে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপনের বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ। বেলা ১২টা ১মিনিটে অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডের বিজয়ীদের পুরস্কার বিতরণ। বেলা সোয়া ১২টায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়ের বর্ধনমূলক উপকরণ বিতরণ। বেলা ১২টা ৩১ মিনিটে ১৫টি কিশোর-কিশোরী ক্লাবে বাদ্যযন্ত্র ও খেলার উপকরণ বিতরণ এবং নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে ক্ষুদ্র ঋণ বিতরণ।
এছাড়া ওই বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ এবং বই বিতরণ।
০৬ অক্টোবর, ২০২১।
