
স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান কমিউনিটি পুলিশিং কমিটি অঞ্চল-১২ এর নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় তারা ওই অঞ্চলকে ঢেলে সাজাবার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন অঞ্চল-১২ এর সভাপতি মো. নূর খান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী, যুগ্ম-সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক গোলাম মুজতুজা চৌধুরী, নির্বাহী সদস্য শাহজাহান কবির খোকা, মনির খান, লিপি আক্তার প্রমুখ।
১৯ সেপ্টেম্বর, ২০১৯।
