হাজীগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী হোটেল ও মুদি দোকানসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে পৃথকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাকিলা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- বাকিলা বাজারের ঢাকা হোটেল, মিতালী মিষ্টান্ন ভান্ডার, শহিদ স্টোর ও মিজান স্টোর। এ সময় জরিমানাপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক এবং সচেতনার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আদালত সূত্রে জানা যায়, পচাঁ-বাসি চিনির শিরা দিয়ে মিষ্টিজাতীয় খাদ্য দ্রব্য তৈরি এবং পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবসহ অন্যান্য অপরাধে সচেতনতার লক্ষ্যে ঢাকা হোটেলকে ৫ হাজার টাকা ও মিতালী মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মুদি দোকানে মূল্য তালিকা না থাকা এবং অনুমোদনহীন খাদ্য সামগ্রী বিক্রি করার অপরাধে সচেতনার লক্ষ্যে শহিদ স্টোরকে ১ হাজার টাকা ও মিজান স্টোরকে ২ হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, পচাঁ-বাসি ও অনুমোদনহীন খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী উল্লেখিত প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথবভাবে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, সচেতনতার লক্ষ্যে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর, ২০১৯।