রুহুল আমিন খান :
আজ রোববার বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিআইপি মো. মোতাহার হোসেন পাটওয়ারীর উদ্যোগে বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। শো-ডাউনের নেতৃত্ব প্রদান করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মতিন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টু।
গতকাল শনিবার সকালে শো-ডাউনটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গৃদকালিন্দিয়া বাজার, সাহেবগঞ্জ, তুলাতলি বাজার, আলোনিয়া বাজার, বিরামপুর বাজার, চৌমুহনী বাজার, ফিরোজপুর বাজার, সন্তোষপুর বাজার, কালির বাজার, ফরিদগঞ্জ মধ্য বাজার হয়ে আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন প্রাঙ্গণে শেষ হয়।
শো-ডাউনের সময় মো. মোতাহার হোসেন পাটওয়ারী ১২ নভেম্বর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের জন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং ঢাকায় গিয়ে ১২ নভেম্বর বিএনপির মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান মফু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহা আলম মুকুল, সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাবক, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য মো. শাহাদাত হোসেন টেলু, কাউছার হোসেন, আরিফ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. নজরুল ইসলাম নজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টু, স্বেচ্চাসেবক দলের সদস্য জামাল হোসেন, মিলন গাজী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম প্রমুখ।
মোটর সাইকেল শো-ডাউনে শত-শত নেতাকর্মী অংশগ্রহণ করে। শো-ডাউনটিকে রাস্তার পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনতা অভিনন্দন জানায়। এছাড়া মোতাহার হোসেন পাটওয়ারীসহ সকল নেতাকর্মী ১১নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলামের বড় ভাইয়ের বৌ-ভাত অনুষ্ঠানে যোগদান করেন।
