ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা সদরের দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলামের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। তিনি বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি গত শনিবার রাত ৮টার দিকে ঢাকায় তার মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার (১৬ এপ্রিল) বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর লে. সাকিবের নেতৃত্বে একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। এছাড়া পুলিশ বাহিনী রাষ্ট্রীয় মর্যাদা সালাম প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন মরহুমের ছেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মাইটিভি’র উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন বেলাল, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার সহিদ উল্ল্যা তপাদার এবং ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
১৭ এপ্রিল, ২০২৩।
