ফরিদগঞ্জে সেলিম স্মৃতি সংসদের উদ্যোগে ইফতারসহ খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে হতদরিদ্র ৬৪টি পরিবারের মাঝে ইফতারসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের ক্রান্তিলগ্নে অসহাদের পাশে সেলিম স্মৃতি সংসদের উদ্যোগে গত ২১ এপ্রিল ইফতার ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সেলিম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশারফ কবির জানান, সাইসাঙ্গা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ছিলেন সেলিম মিজি। তিনি মৃত্যুর আগে মফস্বলে শিক্ষার আলো প্রসারিত করতে এখানে প্রথম নিউ ফাইট আদর্শ কিন্ডারগার্টেন একাডেমী ও সামাজিক বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি সর্বদা নিজেকে সমাজ ও মানবতার কল্যাণে নিয়োজিত রেখেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে আমরা এলাকাবাসী ২০১৯ সালে সেলিম স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত করি।
তারই ধারাবাহিকতায় মাহে রমজান উপলক্ষে নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্র ৬৪টি পরিবারের মাঝে ইফতার ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আরো ত্রাণ সহযোগিতা করা হবে। তিনি আরো জানান, আমাদের গ্রামের প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক পরামর্শ ও সহযোগিতায় সেলিম স্মৃতি সংসদ মানবতার কল্যাণে নিয়োজিত রয়েছে। সবাই আলোকিত ও সাদা মনের অধিকারী মরহুম সেলিম মিজি ও তার পরিবারের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গুপ্টি ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে নবীন ও প্রবীণদের উদ্যোগে ‘মানবতার কল্যাণে নিয়োজিত’ এই শ্লোগানে প্রতিষ্ঠা করা হয় সেলিম স্মৃতি সংসদ। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সমাজ উন্নয়ন ও অসহায় পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতা করোনাভাইরাসকালীন সময় অসহাদের পাশে ইফতার ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

২৪ এপ্রিল, ২০২০।