বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে
স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির ঋণ উৎসব ও বিশেষ সপ্তাহ পালন শুরু হয়েছে। এই দিন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা কেন্দ্রিয় সমিতির চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলার পশ্চিম হাসা কেএসএস’র ৮ জন সদস্যদের মাঝে ২ লাখ ৮৭ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল।
ফরিদগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিমের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ফরিদগঞ্জ দক্ষিণ কেএসএস’র সভাপতি হানিফ কাজী, ফরিদগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম, পরিদর্শক আজাদুর রহমান প্রমুখ।
গত ১৭ মার্চ জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ ঋণ উৎসব পালনের অংশ হিসেবে ১০টি সমিতির সদস্যদের মাঝে ঋণ সহায়তা বিতরণ করা হচ্ছে।
২৫ মার্চ, ২০২১।
