বর্ণাঢ্য আয়োজনে হাইমচরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাইমচর ব্যুরো :
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে হাইমচরে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি হাসপাতাল গেট থেকে বের হয়ে আলগীবাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল সম্মুখে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে সমবেত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে হাইমচর উপজেলা যুবলীগ অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে। বক্তারা হাইমচর উপজেলা যুবলীগকে ঐক্যবদ্ধ ও সুশৃংখল দাবি করে বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করতে চাঁদপুর হাইমচরের গর্ব ডা. দীপু মনি এমপির নেতৃত্বে আগামি নির্বাচনে হাইমচর উপজেলা যুবলীগ এক ও অভিন্ন হয়ে কাজ করবে।
সভায় উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক এসএম আল মামুন সুমন সরদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বেপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. শাহআলম পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ফখরুদ্দিন আলি আহমেদ, উপজেলা যুবলীগ সদস্য ইউসুফ জুবায়ের শিমুল, পারভেজ হাওলাদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সদস্য নাজির রায়হান বেগ, ইসমাইল আখন, বেনী আমিন, টেলু পাটওয়ারী, জুয়েল মৃর্ধা, মো. শাহজাহান, মিন্টু পাটওয়ারী, যুবলীগ নেতা সোহেল পাটওয়ারী, সোহাগ আখন, কবির পাটওয়ারীসহ উপজেলার বিভিন্ন ইউনিট যুবলীগ নেতৃবৃন্দ।