মতলবের কাচিয়ারা মাদ্রাসায় দু’শিক্ষকের বিদায় সংবর্ধনা


মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কাচিয়ারা জামালিয়া হাফেজিয়া আলিম মাদ্রাসার দু’শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার আরবি প্রভাষক মুহাম্মদ আব্দুল মান্নান ও সহকারী শিক্ষক মুহাম্মদ বাছেদ আলম শিকদারের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আবদুর রশিদ পাটওয়ারীর সভাপতিত্বে ও প্রভাষক মো. ওয়ালী উল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাড. ও মতলব ইসলামিক সোসাইটির চেয়ারম্যান মো. শফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দগরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল ওহাব দেওয়ান, কাচিয়ারা স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ আব্দুর রাজ্জাক পাটওয়ারী, কাচিয়ারা স্কুল এন্ড কলেজের সভাপতি মো. শাহজাহান সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক ও বিদায়ী শিক্ষক মুহাম্মদ আব্দুল মান্নান, বিদায়ী সহকারী শিক্ষক মুহাম্মদ বাছেদ আলম শিকদার, মাদ্রাসার শিক্ষক মো. হুমায়ুন কবির, প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুল্লাহ, মো. আলাউদ্দিন, আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ, ৯ম শ্রেণির শিক্ষার্থী মো. জাহিদ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মো. শামছুল ইসলাম। এ সময় বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট, স্টিলের আলমারি ও এক সেট করে পোষাক উপহার দেয়া হয়। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাও. আ. মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রাসেল পাটওয়ারী, দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ ও সহ-সম্পাদক (অন-লাইন) রোটা. রেদওয়ান আহমেদ জাকির, দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি মুহাম্মদ আরিফ বিল্লাহ, দৈনিক ইল্শেপাড়ের নিজস্ব প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিবসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।

২৮ জুলাই, ২০১৯।