মতলব উত্তরে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফ্রান্সে বিশ্বনবী (সা.) ব্যঙ্গ চিত্র প্রদর্শনে

 

মতলব উত্তর ব্যুরো

ফ্রান্সে বিশ্বনবী (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মতলব উত্তরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) বাদ আসর ছেংগারচর বাজার কারীমিয়া ক্বেরাতুল কোরআন মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ছেংগারচর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলনের মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি আলহাজ সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাও. হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন।

আরো বক্তব্য রাখেন হাজি আহমদ উল্লাহ মিয়াজী, মাও. আতাউল্লাহ মহসিন, মাও. জসিম উদ্দিন, মো. ডালিম চৌধুরী, মেহেদী হাসান, মাও. বাতেন ফরাজী, হাফেজ এমদাদুল হক মানিক, আমিনুল হক বেপারী, হাজি শেখ ফরিদ বেপারী, আল-ইকরাম, ফরহাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পৃথিবীর সব দল-মত একদিকে, আর আমার বিশ্বনবী একদিকে। ফ্রান্সে বসবাসকারী মুসলমানদের উপর হুমকি দেয়া হচ্ছে। বিশ্বনবীর অবমাননা কোন মুসলমান মেনে নেবে না। বাংলাদেশে থেকে ফ্রান্সের দূতাবাস বন্ধ করতে হবে তা না হলে বাংলার মুসলামান আপনাদের প্রত্যাহার করবে। ইতোমধ্যে আমাদের জঙ্গি আখ্যা দিতে একটি কুচক্রী মহল কাজ করছে। রক্তের বিনিময়ে সব অন্যায়ের প্রতিবাদ করবো, ইনশাআল্লাহ।

বক্তারা আরো বলেন, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ এখনো করা হচ্ছে না, এ বিলম্ব হওয়ার কারণ কি তা আমাদের বোধগম্য নয়। এদের দূতাবাসকে বন্ধ করুন, করতে হবে।

০২ নভেম্বর, ২০২০।