হাজীগঞ্জ ব্যুরো
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন দন্ত প্রযুক্তিবিদ এম. আলী মুজিব। শনিবার (৩১ অক্টোবর) বিকালে এম. আলী মুজিবের পক্ষে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রস্তুতি ও এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় সভায় তিনি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দেন।
এর আগে এম. আলী মুজিবের পক্ষে এলাকাবাসী বিশাল এক গণ-মিছিল বের করে। এদিন বিকালে ইউনিয়নের ৭নং ওয়ার্ড নোয়াপাড়া গ্রামের উত্তর প্রান্ত থেকে বিশাল গণমিছিল বের হয়ে দক্ষিণ পাড়া প্রদক্ষিণ কর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে সহস্রাধিক লোকের সমাগমে ঘটে। এ সময় বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে বক্তব্য রাখেন এম.আলী মুজিব।
স্থানীয় মজিবুর রহমান মজু মুন্সীর সভাপতিত্বে এবং ডা. বোরহানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন শহীদ মজুমদার, খাজা মাহমুদসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে উপস্থিত সবাই হাত তুলে এম আলী মুজিবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
০২ নভেম্বর, ২০২০।
