মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট মৈশাদীতে ১নং ওয়ার্ড চ্যাম্পিয়ন


সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে আন্তঃজেলা মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালীউল্ল্যাহ ওলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর মডেল থানার পরিদর্শক হারুন অর রশিদ, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, মৈশাদী ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি লিটন সরকার, সদস্য শাহআলম, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য নুরুজ্জামান খান বাবলু, ইউপি মেম্বার মো. হাকিম গাজী, কালাম বেপারী, মো. বজলুল গনি জিলন, মোশারফ হোসেন, মো. সেলিম বেপারী, মো. দেলোয়ার হোসেন, মো. বারেক খান, আবুল হোসেন খান, ফারুক সরকার, সংরক্ষিত নারী মেম্বার জাহেদা বেগম, সাহিদা বেগম ও শিল্পী আক্তার।
গতকাল ৯নং ও ১নং ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ডকে হারিয়ে ১ম আন্তঃজেলা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে ১নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়। বৈরি আবহাওয়া উপেক্ষা করে ফুটবলপ্রেমী দর্শকরা মাঠে ভিড় করেন। সুন্দর ও শান্তিপূর্ণভাবে খেলা শেষ করায় মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক মৈশাদীর সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানিয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।