মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৩য় দিনে শিশু থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান


স্টাফ রিপোর্টার :
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যেও চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৩য় দিনের কার্যক্রম অব্যাহত ছিলো। গতকাল রোববার সন্ধ্যায় চাঁদপুর শিশু থিয়েটারের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেলার স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরণ।
চাঁদপুর শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লালের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, মহাসচিব হারুন আল রশিদ, মাঠ ও মঞ্চের আহ্বায়ক ইয়াহিয়া কিরণ, স্মৃতিচারণ পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী। পরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- মানিস, জারা, সেমা, আঁখি, সিথি, অর্থই, মানিক, মো. রাসেল দেওয়ান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নিলয়, আল-আমিন, বিপ্লব, শরিফ, বিপু, আশিক, ছোঁয়া, হ্নদয়, স্বপন, সাইফুল ও রাসেল।