
‘বৈশাখের রং লাগাও প্রাণে’ শীর্ষক প্রতিযোগিতা ১৪২৬ বঙ্গাব্দ জাতীয় পর্যায় গত ৩ মে রাজশাহীতে অনুষ্ঠীত হয়। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম হয়ে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাফানা নামরীন হোসেন মেধা জাতীয় পর্যায়ে ছড়া গান, ‘খ’ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।
মেধা তার সাফল্যের জন্য তার বাবা, মা চাঁদপুর শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি ও তার সংগীত প্রশিক্ষক কণ্ঠশিল্পী মৃনাল সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে।
