
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে
মতলব উত্তর ব্যুরো
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মতলব উত্তর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন র্যালি বের করে। সোমবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে এ র্যালি বের হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, এসআই গোলাম মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শরীফুল ইসলাম প্রমুখ।
