হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯ জন। এ উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৫৫ জন। অকৃতকার্য হয়েছে ৪২ জন। পাসের হার শতকরা ৭২.২৪। যার মধ্যে জিপিএ-৫ (এ+) পেয়েছে ৯ জন, এ ২১৪ এবং এ মাইনাস পেয়েছে ৩২ জন পরীক্ষার্থী।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৬২ জন। অকৃতকার্য হয়েছে ১৪ জন। নেই জিপিএ-৫। পাসের হার শতকরা ৮১.৫৮। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৫৯ জন ও এ মাইনাস পেয়েছে ০৩ জন পরীক্ষার্থী।
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৭০ জন। অকৃতকার্য হয়েছে ২ জন। পাসের হার শতকরা ৯৭.২২। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, এ গ্রেড ৬২ ও এ মাইনাস পেয়েছে ৪ জন পরীক্ষার্থী।
বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিঘরি কলেজ থেকে ৯২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৮৩ জন। অকৃতকার্য হয়েছে ৯ জন। পাসের হার শতকরা ৯০.২১। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ৬৫ ও এ মাইনাস পেয়েছে ১৬ জন পরীক্ষার্থী।
হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ৫৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪০ জন। অকৃতকার্য হয়েছে ১৭ জন। পাসের হার শতকরা ৭০.১৮। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ গ্রেড ২৮ ও এ মাইনাস পেয়েছে ৯ জন পরীক্ষার্থী।
