শাহ্ আলম খান
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় সোমবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর শহরের বাসস্ট্যান্ড গৌর-এ-গরিবা জামে মসজিদ এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিজয়ের ঊষালগ্নে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী তাদের দোসরদের সহায়তায় এ দেশের মেধাবী সন্তানদের হত্যা করেছিল। তাদের আত্মার মাগফেরাতসহ সব শহীদদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আলহাজ মাও. আব্দুর রশিদ।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌর-এ-গরিবা মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মন্টু দেওয়ান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না প্রমুখ।
এছাড়া মসজিদে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিবস উপলক্ষে এর আগে সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পতাকা উত্তোলন করা হয়।
১৫ ডিসেম্বর, ২০২০।
