হাইমচরে কেভিএন জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

সাহেদ হোসেন দিপু :
হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের কেভিএন জামে মসজিদের বেইজ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় কাজের উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী। এসময় তিনি কেভিএন জামে মসজিদের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতার আহ্বান করেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. কাউছার মিয়াজি, উত্তর আলগী ইউপির চেয়ারম্যান মনির আহমেদ দুলাল, মসজিদ কমিটির সভাপতি ইউপি সদস্য মিন্টু মিয়া কবিরাজ, সাধারণ সম্পাদক আমির আহমেদ দুলাল, ক্যাশিয়ার মো. নেছার আহমেদ মাস্টার, ইউপি সদ্য আবুল মেম্বার, আবুল খায়ের দেওয়ান, ইমরান হোসেন, ইউনিয়ন আ’লীগ নেতা শাহনেওয়াজ মানিক পাটওয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।