
আহসান হাবীব সুমন :
কচুয়ায় গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার সদর দক্ষিণ ইউনিয়ন পরিষদের উদ্যোগে হোসেনপুর বাজারে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায়ের প্রকল্পে আওতায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস (ব্লাস্ট) এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
র্যালিপূর্বক আলোচনা সভায় ইউপি সদস্য মানিকের সভাপতিত্বে ও গ্রাম আদালত সহকারী পলাশ চন্দ্র রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন।
এসময় উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায়ের প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. ছিদ্দিক, যুবলীগ নেতা সোহাগ, ছাত্রলীগ নেতা সোহেল প্রমুখ।
