
গতকাল মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার নেতৃত্বে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের বর্ণাঢ্য র্যালি বের করা হয়। -ইল্শেপাড়
এসএম চিশতী :
হাজীগঞ্জে এই প্রথম জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার নেতৃত্বে বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। র্যা লিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় বর্ণাঢ্য র্যা লি পরিচালনা করেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার পার্থ প্রতিম ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রঞ্জন চক্রবর্তী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সম্পাদক এমরান হোসেন সুমনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রুপকল্প- ২০২১ ঘোষণা দেন। ডিজিটাল বাংলাদেশ ঘোষণা বাস্তবায়নের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। ১২ ডিসেম্বর দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশে^র সারিতে প্রতিষ্ঠিত করতে গত ২৭ নভেম্বর মন্ত্রিপরিষদ বৈঠকে ১২ ডিসেম্বর দিনটিকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
