হাজীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

কেন্দ্রের নির্দেশের অপেক্ষা ও প্রস্তুত থাকতে হবে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘৭ নভেম্বরের প্রেরণায় জাগ্রত হোক নির্যাতিত জনতা’ এই শ্লোগানকে সামনে রেখে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাজীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হকের বাসার সামনে খোলা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল মান্নান বাচ্চু। তিনি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি কামনা করে বলেন, সামনে আমাদের দু’টি পথ খোলা রয়েছে। তা হলো, আন্দোলন আর আন্দোলন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গেলেও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আন্দোলন করতে হবে। আর নির্বাচনে না গেলেও আমাদের আন্দোলন করতে হবে।
তিনি আরো বলেন, সরকার পূর্ব পরিকল্পিতভাবে নির্বাচনের নীল নকশা করে আছে। যার প্রমাণ, জাতীয় প্রতিকে স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে জোরপূর্বক ও দলীয় প্রভাব খাটিয়ে, তাদের দলীয় প্রার্থীকে স্থানীয় জনপ্রতিনিধি করা হয়েছে। যার কারন, এই জনপ্রতিনিধিরাই আসছে নির্বাচনে জোরপূর্বক তাদের দলের প্রার্থীকে বিজয়ী করবে। সুতরাং এটি হবে পরিকল্পিত পাতানো নির্বাচন।
হয় শেষ, না হয় টিকে থাকতে হবে উল্লেখ করে আলহাজ আব্দুল খান বাচ্চু বলেন, সরকার জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত না মানলে, আমাদের দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় ও প্রস্তুত থাকতে হবে। দল যে সিদ্ধান্ত দিবে, তা বাস্তবায়নে আমাদের এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ-সহযোগি সংগঠনসমূহ হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ ইমাম হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক আবুল বাসার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খায়ের মজুমদার, চাঁদপুর সকরারি কলেজের সাবেক ভিপি নাজমুল আলম চৌধুরী, পৌর বিএনপির সদস্য হেলাল উদ্দিন মজুমদার।
পৌর বিএনপির সদস্য সচিব নাদিম উল্যাহ্ নাদিমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম পাটওয়ারী, বড়কুল পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মাস্টার, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নেছার আহমেদ, পৌর বিএনপি নেতা মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসাইন বেলাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল আউয়াল মিয়াজী, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় পৌর শ্রমিক দলের সদস্য সচিব আজাদ কাশারী, যুবদল নেতা রাশেদ আলম হীরা, জুলহাস চৌধুরী, খোরশেদ আলমসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।