হাজীগঞ্জে মেয়রসহ আরো ৩৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

 

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপনসহ আরো ৩৭ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছে প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়ন ফরম জমা দেন।
এ দিন ১জন মেয়র, ৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৩০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। এর আগে গত দুইদিনে আরো ২২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। এ নিয়ে মোট ৮৭ জন প্রার্থীর মধ্যে ৬০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বুধবার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে যারা মনোনয়ন ফরম জমা দেন তারা হলেন সংরক্ষিত-১ (ওয়ার্ড নং- ১, ২ ও ৩) থেকে কাজলী রাণী সরকার, সংরক্ষিত-২ (ওয়ার্ড নং- ৪, ৫ ও ৬) থেকে লুৎফুন্নাহার রিনা ও সাহিদা বেগম, সংরক্ষিত-৩ (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) জোহরা বেগম, সংরক্ষিত-৪ (ওয়ার্ড নং- ১০, ১১ ও ১২) রেজিয়া বেগম, নাজমুন নাহার ঝুমু ও বিবি হাওয়া)
সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যারা মনোনয়ন ফরম জমা দেন তারা হলেন ১নং ওয়ার্ড থেকে সাংবাদিক মো. হাবিবুর রহমান, মাঈনুদ্দিন মিয়াজী ও আবু তাজের লিটন ভূঁইয়া; ২নং ওয়ার্ড থেকে সাংবাদিক মো. শাখাওয়াত হোসেন, আলাউদ্দিন মুন্সি, রাধা কান্ত রাজু, মো. শাহজালাল, মো. রাকিবুল ইসলাম রিপন ও নাসির উদ্দিন; ৩নং ওয়ার্ড থেকে রায়হানুর রহমান জনি, আব্দুল মোমেন খান, মোহাম্মদ হোসেন ও মহসিন ফারুক বাদল।
৪নং ওয়ার্ড থেকে আজহারুল আলম বেপারী, মনির হোসেন, তাজুল ইসলাম ও আবু হেনা বাবলু; ৫নং ওয়ার্ড থেকে রিটন সাহা লিটন, ৬নং ওয়ার্ড থেকে মেহেদী হাসান ও রাসেল খান; ৭নং ওয়ার্ড থেকে এমরান হোসেন মুন্সী; ৮নং ওয়ার্ড থেকে মোবারক কাজী; ৯নং ওয়ার্ড থেকে মো. আজাদ হোসেন মজুমদার ও সালেহ আহম্মেদ রানা।
১০নং ওয়ার্ড থেকে খোরশেদ আলম ভুট্টো, হাবিব-উন-নবী সোহেল, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ বিল্লাল হোসেন; ১১নং ওয়ার্ড থেকে মো. শুকু মিয়া এবং ১২নং ওয়ার্ড থেকে জহিরুল ইসলাম। এ সময় হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ও শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন। যাচাই-বাছাই হবে আগামি ৩ জানুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
৩১ ডিসেম্বর, ২০২০।