হাজীগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা

উদ্বোধনী দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এই প্রতিপাদ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হাজীগঞ্জে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমূখর পরিবেশে উপজেলা চত্বরে আয়োজিত এই উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রজেক্টরের মাধ্যমে দেশের উল্লেখযোগ্য বিভিন্ন উন্নয়নসহ হাজীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নের চিত্র প্রদর্শন করা হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার নেতৃত্বে অতিথিবৃন্দ, উপজেলার সকল সরকারি কর্মকর্তা, সুধী, স্থানীয় ও এলাকাবাসীর অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিষদ উপজেলা চত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভাস্থলে গিয়ে শেষে হয়।
ইউএনও বৈশাখী বড়ুয়াসহ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইন, দেশের মেগাপ্রকল্পসহ উল্লেখযোগ্য উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গনি, বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার সচিব মুহাম্মদ নূর আজম শরীফ। সভার শুরুতেই পবিত্র কোরআন মাজীদ থেকে তেলওয়াত করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, গীতা পাঠ করেন উপজেলা একাডেমীক সুপারভাইজার সুর্নিমল দেউড়ী।
প্রভাষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর মেলায় অংশ গ্রহণকৃত ২৫টি ষ্টল ঘুরে দেখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। মেলার ষ্টলগুলোতে সরকারি বিভিন্ন দপ্তর, তাদের বিভাগীয় সরকারি উন্নয়নের চিত্র তুলে ধরা হয় এবং তাৎখনিক বিভিন্ন সেবা প্রদান করা হয়। আজ (রোববার) দুই দিনব্যাপী এই মেলার সমাপ্তী ঘটবে।
মেলায় অংশগ্রহণকৃত স্টলগুলো হলো- হাজীগঞ্জ পৌরসভা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলী কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি বিভাগ, উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ, উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা মৎস্য দপ্তর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, ইউপি চেয়ারম্যানদের ষ্টল, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা বন বিভাগ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, একটি বাড়ি একটি খামার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার কার্যালয় ও গাজী সালাউদ্দিনের চিত্র প্রদর্শনী স্টল।
২৮ মার্চ, ২০২১।